১২ কেজির এলপিজির দাম ৫০ টাকা বাড়ল

অনলাইন ডেস্ক

ভোক্তা পর্যায়ে আরও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। ফেব্রুয়ারি মাসের জন্য এলপি গ্যাসের দাম লিটারে ৪ টাকা ২১ পয়সা বাড়িয়েছে সরকার।

- Advertisement -

এতে সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজি সিলিন্ডারে দাম বেড়েছে ৫০ টাকা।

- Advertisement -
google news follower

আজ সোমবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ ফেব্রুয়ারি মাসের জন্য এলপি গ্যাসের নতুন এই দর ঘোষণা করেন।

বিইআরসির বিজ্ঞপ্তি অনুযায়ী, ফেব্রুয়ারি মাসের জন্য সৌদি আরামকো ঘোষিত প্রোপেন ও বিউটেনের গড় মূল্য প্রতি টন ৫৪১ দশমিক ৭৫ ডলার, যা আগের মাসে ছিল ৫২১ দশমিক ৭৫ ডলার। দাম বৃদ্ধির এটাই বড় কারণ। এ ছাড়া ফ্রেইট চার্জও খানিকটা বেড়েছে।

- Advertisement -
islamibank

গত মাসে ফ্রেইট চার্জ ছিল ১০৮ ডলার, যা এখন ১২০ ডলারে সমন্বয় করা হয়েছে।

জানুয়ারিতে এক ডলার সমান ১২২ টাকা ৫১ পয়সা ধরা হলেও ফেব্রুয়ারি থেকে ১২৫ টাকা ৫৫ পয়সা ধরা হয়েছে।

নতুন ঘোষণা অনুযায়ী, ফেব্রুয়ারি মাসে প্রতি কেজি এলপিজির খুচরা মূল্য ১১৩ টাকা ০৪ পয়সা করা হয়েছে, যা আগে ছিল ১০৮ টাকা ৮৩ পয়সা।

ফলে ১২ কেজি সিলিন্ডারের দাম ১৩০৬ টাকা থেকে বেড়ে ১৩৫৬ টাকা হয়েছে।

রেটিকুলেটেড এলপিজির দাম প্রতি কেজি ১০৫ টাকা ০৮ পয়সা থেকে বেড়ে ১০৯ টাকা ২০ পয়সা হয়েছে। প্রতি লিটার অটো গ্যাসের দাম ৫৯ টাকা ৮০ পয়সা থেকে বেড়ে ৬২ টাকা ১৪ পয়সা হয়েছে।

বিইআরসির চেয়ারম্যান জানান, জানুয়ারিতে ১ লাখ ৫ হাজার টন এলপিজি আমদানি হয়েছে। ফেব্রুয়ারিতে ১ লাখ ৮৪ হাজার টন আমদানি হবে বলে কোম্পানিগুলো জানিয়েছে।

বাজারে দাম বেশি প্রসঙ্গে চেয়ারম্যান বলেন, ‘সরবরাহ না বাড়লে দাম বাড়ে। কিন্তু বিইআরসি দামের প্রকৃত চিত্রটা তুলে ধরার চেষ্টা করে।

কয়েকজন বোতলজাতকারী বেশি দাম নিচ্ছে বলে আমরা অভিযোগ পেয়েছি। এই অভিযোগ আমরা খতিয়ে দেখব।’

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ