বলিউডে ‘মৌনি রায়’

বলিউডে অভিষেক ঘটতে যাচ্ছে ভারতীয় টিভি অভিনেত্রী মৌনি রায়ের। কন্তিু ছবি মুক্তির আগে ভারতীয় এক পত্রিকায় দেওয়া সাক্ষাৎকারে জানান, মনে কষ্ট পেয়েছেন তিনি। কারণ, এই ছবিতে অভিনয়ের জন্য যে কষ্ট করেছেন, সেই পরিশ্রমকে ছাপিয়ে গেছে একটি গুজব। এই গুজবের জন্য কেউ এখন তার পরিশ্রমকে স্বীকৃতি দিচ্ছে না।

- Advertisement -

আগামী শুক্রবার ভারতজুড়ে মুক্তি পাচ্ছে বলিউডের ছবি গোল্ড। এতেই অভিনয় করেছেন ‘নাগিন’ টিভি সিরিজ-খ্যাত অভিনেত্রী মৌনি রায়। এই ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার পর থেকেই বলিউডের বাতাসে মৌনিকে নিয়ে গুঞ্জন। গোল্ড-এ নাকি তিনি অভিনয়ের সুযোগ পেয়েছেন সালমান খানের সুপারিশের জোরে। এই গুজবই ভেঙে দিয়েছে মৌনির মন।

- Advertisement -
google news follower

এক সাংবাদিক মৌনিকে এই প্রশ্ন করতেই তিনি তাঁর কষ্টের কথা প্রকাশ করেন এভাবে, ‘আমি ১০ বছর ধরে কাজ করছি। আমি একজন বাঙালি। আমি কি এসব যোগ্যতার ওপর ভিত্তি করে একটি বাঙালি গৃহবধূর চরিত্রে অভিনয় করার সুযোগ পেতে পারি না?’

‘বিগ বস’ টিভি অনুষ্ঠানের ১১ তম মৌসুমের একটি পর্বে সঞ্চালক সালমান খানের সঙ্গে দেখা গিয়েছিল মৌনি রায়কে। এরপর থেকে সালমানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে মৌনির। শোনা যাচ্ছে, সালমান খানের প্রযোজনা

- Advertisement -
islamibank

প্রতিষ্ঠানের নতুন ছবির নায়িকা হতে যাচ্ছেন মৌনি। কিন্তু এই গুঞ্জনও হাওয়ায় উড়িয়ে দিলেন এই অভিনেত্রী। বললেন, আমার কাছে সালমানের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে কোনো ফোনই আসেনি। হিন্দুস্তান টাইমস ।

জয়নিউজবিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ