সীতাকুণ্ডে নবীউল হত্যা মামলার প্রধান আসামি সুমন গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় আলোচিত নবীউল হক হত্যা মামলার প্রধান আসামি মো. সুমনকে (৩৫) গ্রেপ্তার করেছে র‌্যাব।

- Advertisement -

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) উপজেলার মাদামবিবিরহাট এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

- Advertisement -
google news follower

গ্রেপ্তার সুমন সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড এলাকার বাসিন্দা রহমত উল্ল্যাহ ওরফে রুম্মার ছেলে।

র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, গত বছরের ২৬ ডিসেম্বর সীতাকুণ্ড থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলা প্রধান আসামি মো. সুমন সীতাকুণ্ডের মাদামবিবিরহাট এলাকায় অবস্থান করছেন।

- Advertisement -
islamibank

এ তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে সুমনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র‌্যাবের টিম।

গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করে চট্টগ্রাম র‍্যাবের সহকারী পরিচালক এ আর এম মোজাফফর হোসেন বলেন, তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সীতাকুণ্ড থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ