দুর্যোগ প্রস্তুতিতে কমিউনিটি ভলান্টিয়ারই বড় শক্তি: এমপি আবু সুফিয়ান

চট্টগ্রাম

দুর্যোগপ্রবণ বাংলাদেশে আগাম প্রস্তুতিকে এখন সময়ের দাবি হিসেবে উল্লেখ করেছেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান। তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় দক্ষ ও প্রশিক্ষিত কমিউনিটি স্বেচ্ছাসেবকই হতে পারে সবচেয়ে বড় শক্তি।

- Advertisement -

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগীয় কার্যালয়ে আয়োজিত এক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জার্মান ফেডারেল ফরেন অফিসের অর্থায়ন ও Save the Children–এর সহায়তায় Young Power in Social Action (YPSA) এ কর্মসূচি বাস্তবায়ন করে।

- Advertisement -
google news follower

YPSA

১৭ থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলা এই প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের ফায়ার ফাইটিং, সার্চ অ্যান্ড রেসকিউ, ফার্স্ট এইড, ভূমিকম্প ও ভূমিধস ব্যবস্থাপনা বিষয়ে হাতে-কলমে ধারণা দেওয়া হয়। অনুষ্ঠানে এমপি আবু সুফিয়ান বলেন, “এ ধরনের উদ্যোগ কেবল দক্ষতা বাড়ায় না, বরং মানুষের মধ্যে মানবিক দায়িত্ববোধও জাগ্রত করে। দুর্যোগের মুহূর্তে প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকেরাই প্রথম সাড়া দিয়ে মানুষের পাশে দাঁড়াতে পারে।”

- Advertisement -
islamibank

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের সহকারী পরিচালক আনোয়ার হোসেন। সঞ্চালনায় ছিলেন ইপসার প্রকল্প কর্মকর্তা মুহাম্মদ আতাউল হাকিম আরিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মো. জসিম উদ্দিন এবং ইপসার প্রজেক্ট ম্যানেজার সানজিদা আক্তারসহ সংশ্লিষ্টরা।

তিন দিনব্যাপী এ প্রশিক্ষণে ৫২ জন কমিউনিটি ভলান্টিয়ার ফায়ার ফাইটিং, সার্চ অ্যান্ড রেসকিউ ও ফার্স্ট এইডসহ বিভিন্ন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ নেন। এর আগে একই প্রকল্পের আওতায় আরও ৩৫০ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৫২ জন কমিউনিটি স্বেচ্ছাসেবক এই প্রশিক্ষণে অংশ নেন। এর আগে একই প্রকল্পের আওতায় আরও ৩৫০ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ