জোট নেতাদের নিয়ে প্রথমবার শহীদ মিনারে শ্রদ্ধা জানালেন জামায়াত আমির

অনলাইন ডেস্ক

১১ দলীয় জোটের নেতাকর্মীদের সাথে নিয়ে প্রথমবারের মতো অমর একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

- Advertisement -

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টার পর তিনি ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

- Advertisement -
google news follower

পুষ্পস্তবক অর্পণের পর ভাষা শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শ্রদ্ধা জানান জামায়াত আমির।

এ সময় তার সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষস্থানীয় নেতারা এবং এনসিপির নেতারা উপস্থিত ছিলেন।

- Advertisement -
islamibank

তারা একুশের চেতনাকে ধারণ করে ভাষা আন্দোলনের বীর শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর সম্মান জানান।

একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর তিন বাহিনীর প্রধানরাও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

এ সময় শহীদদের স্মরণে নীরবতা পালন করা হয় এবং দোয়া-মোনাজাতে অংশ নেন তারা।

এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারে পৌঁছালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান।

এ সময় বিভিন্ন দপ্তরের মন্ত্রী, প্রতিমন্ত্রীসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ