মেসকে ৩-০ গোলে হারিয়ে লিগ টেবিলের শীর্ষে ফিরল পিএসজি

অনলাইন ডেস্ক

তলানির দল মেসকে অনায়াসেই হারিয়ে লিগ টেবিলের শীর্ষে ফিরল পিএসজি। ঘরের মাঠে শনিবার লিগ আঁ’র ম্যাচটি ৩-০ গোলে জিতেছে লুইস এনরিকের দল।

- Advertisement -

ম্যাচের তৃতীয় মিনিটে দলকে এগিয়ে নেন চার দিন আগে ভিন্ন প্রতিযোগিতায় জোড়া গোল করে দলকে জেতানো দিজিরে দুয়ে। প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করেন ব্রাডলি বারকোলা।

- Advertisement -
google news follower

ম্যাচের ৭৭তম মিনিটে গন্সালো রামোসের গোল শিরোপাধারীদের বড় জয় নিশ্চিত করে।

লিগে এক ম্যাচ পর জয়ে ফিরল পিএসজি। আগের ম্যাচে তারা রেনের কাছে হেরেছিল ৩-১ গোলে।

- Advertisement -
islamibank

চ্যাম্পিয়ন্স লিগ প্লে-অফে গত মঙ্গলবার মোনাকোর মাঠে ৩-২ গোলে জেতা ম্যাচে প্রথমার্ধে পেশিতে চোট পাওয়ায়, মেসের বিপক্ষে খেলতে পারেননি উসমান দেম্বেলে।

সেদিন ব্যালন দ’র জয়ীর বদলি নেমেই দুটি গোল করেছিলেন দুয়ে। এবারও আস্থার প্রতিদান দিলেন এই ফরাসি ফরোয়ার্ড।

২৩ ম্যাচে ১৭ জয় ও তিন ড্রয়ে ৫৪ পয়েন্ট নিয়ে সবার উপরে পিএসজি। একই দিন মোনাকোর ৩-২ গোলে হেরে যাওয়ায় দুই নম্বরে নেমে গেছে লঁস।

সমান ম্যাচে ৫২ পয়েন্ট তাদের। ১৩ পয়েন্ট নিয়ে তলানিতে মেস।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ