ঢাবি উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খানের পদত্যাগ

অনলাইন ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

- Advertisement -

রোববার (২২ ফেব্রুয়ারি) তিনি শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র হস্তান্তর করেন।

- Advertisement -
google news follower

উপাচার্যের প্রটোকল অফিসার মোহাম্মদ ফিরোজ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উপাচার্য সকালে মন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে মন্ত্রণালয় থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। পদত্যাগপত্র গৃহীত হলে পরবর্তী প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হবে।

এর আগে গত ১০ ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে ড. নিয়াজ আহমদ খান দায়িত্ব ছাড়ার ইচ্ছার কথা প্রকাশ করেন। তিনি বলেন, আপৎকালীন পরিস্থিতি কেটে গেছে এবং বিশ্ববিদ্যালয়ে সার্বিকভাবে একটি ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। দায়িত্ব পালনের এই পর্যায়ে এসে তিনি সরে দাঁড়াতে চান।

- Advertisement -
islamibank

তিনি আরও বলেন, দায়িত্ব হস্তান্তরের ক্ষেত্রে যেন কোনো শূন্যতা সৃষ্টি না হয় এবং প্রশাসনিক ধারাবাহিকতায় ব্যাঘাত না ঘটে, সে বিষয়টি গুরুত্ব দেওয়া প্রয়োজন। সরকার ও অংশীজনেরা যদি মনে করেন, ধারাবাহিকতা রক্ষায় কিছু সময় প্রয়োজন, সে ক্ষেত্রে তিনি তা বিবেচনায় নিতে প্রস্তুত আছেন।

সংবাদ সম্মেলনে উপাচার্য বলেন, রাজনৈতিক সরকার যাতে নিজেদের মতো করে প্রশাসন পুনর্গঠন করতে পারে, সে সুযোগ করে দিতেই তিনি সরে দাঁড়াতে চান। পাশাপাশি, প্রয়োজনে সরকারের প্রতি সহযোগিতার আশ্বাস দেন তিনি। দ্রুত ডেপুটেশন অবসান করে নিজ বিভাগে শিক্ষকতার মূল দায়িত্বে অর্থাৎ শিক্ষকতায় ফিরে যাওয়ার অনুমতি দেওয়ার জন্যও সরকারের প্রতি অনুরোধ জানান ড. নিয়াজ আহমদ খান।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ