চট্টগ্রাম বিমানবন্দরে ১৮ লাখ টাকার সিগারেট জব্দ

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে তিন যাত্রীর কাছ থেকে ১৮ লাখ টাকার ৯১০ কার্টুন সিগারেট জব্দ করা হয়েছে। এছাড়া ৪২৮টি আমদানি নিষিদ্ধ বিউটি ক্রিমের বড় চালান জব্দ করা হয়েছে।

- Advertisement -

রবিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৬টায় ইউএস বাংলা এয়ারলাইনসের বিএস-৩৫০ ফ্লাইটে আসা তিন যাত্রীর কাছ থেকে এসব ক্রিম উদ্ধার করেছে এনএসআই, কাস্টমস ইন্টেলিজেন্স ও বিমানবন্দর কাস্টমস শাখা।

- Advertisement -
google news follower

তিন যাত্রী হলেন-মোহাম্মদ সোহেল, মোহাম্মদ উল্যাহ ও মোহাম্মদ সাজ্জাদ হোসেন।

বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল।

- Advertisement -
islamibank

তিনি জানান, গতকাল সকাল ৫টা ৫৫ মিনিটে আবুধাবি থেকে আসা ইউএস বাংলা এয়ারলাইনসের বিএস-৩৫০ ফ্লাইটে আসা তিন যাত্রীর কাছ থেকে ৯১০ কার্টুন সিগারেট মন্ড সিগারেট ও ৪২৮ টি আমদানি নিষিদ্ধ বিউটি ক্রিম উদ্ধার করা হয়েছে।

উদ্ধার এসব সিগারেটের মূল্য ১৮ লাখ ২০ হাজার টাকা। আটক যাত্রীদেরকে বিমানবন্দর এনএসআই ও কাস্টমস শাখা কর্তৃক মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ