চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণের ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ২

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের হালিশহরে গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ নয়জনের মধ্যে আরও একজনের মৃত্যু হয়েছে।

- Advertisement -

আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাতটার দিকে ঢাকা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

- Advertisement -
google news follower

১৬ বছর বয়সী মো. শাওনের মৃত্যুতে এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ২ জনে।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান বলেন, শাওনের শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছিল এবং তার শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছিল। মঙ্গলবার সকাল সাতটায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

- Advertisement -
islamibank

এর আগে নুর জাহান আক্তার রানী (৪০) নামে এক নারীর মৃত্যু হয়। সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকায় নেওয়ার পথে কুমিল্লায় তার মৃত্যু হয়। তার শরীর ১০০ শতাংশ দগ্ধ ছিল।

বর্তমানে হাসপাতালে এই পরিবারের আরও চারজন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

এর আগে গতকাল সোমবার তাদেরকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম থেকে ঢাকা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

উল্লেখ্য, সোমবার ভোরে চট্টগ্রামের হালিশহরের এইচ ব্লকের এসি মসজিদসংলগ্ন এলাকায় হালিমা মঞ্জিল নামে ছয়তলা ভবনের তৃতীয় তলার রান্নাঘরে গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে মোট নয়জন দগ্ধ হন।

অন্য দগ্ধরা হলেন- শাখাওয়াত হোসেন (৪৬), শিপন (৩০), সুমন (৪০), আনাস (৭), আইমান (৯), আয়েশা আক্তার (৪), পাখি আক্তার (৩৫)।

তাদের মধ্যে পাখি এবং সাখাওয়াতের শরীর শতভাগ পুড়ে গেছে। এছাড়া একজনের ৮০, একজনের ৪৫ এবং বাকিদের শরীর ২০- ২৫ শতাংশ দগ্ধ হয়েছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ