বালাগঞ্জ–মৌলভীবাজার যোগাযোগে ফেরি সার্ভিস চালু কাল: এম এ মালিক

সিলেট প্রতিনিধি

সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিক (এম এ মালিক) বলেছেন, বালাগঞ্জ বাজারের সঙ্গে মৌলভীবাজারের যোগাযোগ সহজ করতে অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবে আগামীকাল বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় ফেরিঘাট উদ্বোধনের মাধ্যমে ফেরি সার্ভিস চালু করা হবে।

- Advertisement -

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সিলেট মহানগরের ২৯ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

- Advertisement -
google news follower

এম এ মালিক বলেন, বালাগঞ্জ বাজারের সঙ্গে সংযোগ স্থাপনে একটি সেতু নির্মাণের দাবি দীর্ঘদিনের। তবে সেতু নির্মাণ সময়সাপেক্ষ হওয়ায় আপাতত ফেরি সার্ভিস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে মৌলভীবাজারের সঙ্গে মানুষের যাতায়াত সহজ হয়।

তিনি আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে তিনি উন্নয়ন ও সেবার রাজনীতিতে অঙ্গীকারবদ্ধ। আগামী পাঁচ বছরে তাঁর নির্বাচনী এলাকাকে একটি ‘মডেল আসন’ হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি।

- Advertisement -
islamibank

সংসদ সদস্য বলেন, এলাকার সার্বিক উন্নয়নে সাংবাদিকসহ সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন। ইতোমধ্যে বিভিন্ন উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন শুরু হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি জানান, দাউদপুর এলাকা থেকে খাল খনন কার্যক্রম শুরু হয়েছে, যার মাধ্যমে প্রায় ১০ থেকে ১৫ হাজার কৃষক সরাসরি উপকৃত হবেন। এ ছাড়া ফেঞ্চুগঞ্জের মানিকপুর এলাকায় প্রায় চার কিলোমিটার খাল খনন কাজের উদ্বোধন করা হয়েছে। এসব উদ্যোগ কৃষি উৎপাদন বৃদ্ধি ও পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

যুক্তরাজ্য বিএনপির সাবেক সহসভাপতি শাহ আক্তার হুসেন টুটুলের সভাপতিত্বে অনুষ্ঠানে সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম, প্রচার সম্পাদক লোকমান আহমেদ, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বজলুর রহমান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসাংগঠনিক সম্পাদক কামাল হাসান জুয়েল, সিলেট মহানগর জমিয়তে উলামায়ে ইসলামের সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমেদ ওসমানীসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও উপস্থিত ছিলেন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ