হজযাত্রীদের ভিসা কার্যক্রম দ্রুত শেষ করার নির্দেশ

অনলাইন ডেস্ক

আগামী ৫ মার্চের মধ্যে সব হজযাত্রীর স্বাস্থ্য পরীক্ষা, টিকা গ্রহণ ও গ্রুপিং সম্পন্ন করে ভিসা প্রক্রিয়া শেষ করার অনুরোধ জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

- Advertisement -

এ লক্ষ্যে বুধবার (২৫ ফেব্রুয়ারি) ৩০টি এজেন্সির কাছে চিঠি পাঠানো হয়েছে।

- Advertisement -
google news follower

ত্রিশটি এজেন্সির মোট ৭ হাজার ৩৫৫ জন হজযাত্রীর স্বাস্থ্য পরীক্ষা এখনো বাকি রয়েছে।

এর মধ্যে সর্বোচ্চসংখ্যক যাত্রীর স্বাস্থ্য পরীক্ষা বাকি রয়েছে বাংলাদেশ ওভারসিজ সার্ভিসেসের (১ হাজার ৩০৬ জন) এবং সর্বনিম্ন রয়েছে এহসান এয়ার ট্রাভেলস-এর (১০ জন)।

- Advertisement -
islamibank

চিঠিতে বলা হয়, সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের টাইমলাইন মোতাবেক আগামী ২০ মার্চ হজযাত্রীদের ভিসা প্রক্রিয়াকরণ শেষ হবে। ভিসা প্রক্রিয়াকরণের আগে স্বাস্থ্য পরীক্ষা করে ফিটনেস সনদ ও টিকা গ্রহণ বাধ্যতামূলক।

ভিসা প্রক্রিয়াকরণের জন্য হজযাত্রীর গ্রুপ তৈরি, গ্রুপ প্রসেসকরণ ইত্যাদি যাবতীয় কার্যক্রম সম্পন্ন করে ভিসা প্রাপ্তিতে ৫ থেকে ১০ দিন সময় লাগতে পারে।

এছাড়া কারিগরি জটিলতার উদ্ভব হলে এর চেয়ে বেশি সময় প্রয়োজন হতে পারে।

আগামী ২০ মার্চের কাছাকাছি সময়ে ঈদুল ফিতরের ছুটিতে বাংলাদেশ ও সৌদি আরব উভয় প্রান্তেই সংশ্লিষ্ট অফিস বন্ধ থাকবে।

ফলে ২০ মার্চের অনেক আগে পর্যাপ্ত সময় হাতে রেখে স্বাস্থ্য পরীক্ষা, টিকা প্রদান ও ভিসা প্রক্রিয়াকরণ সম্পন্ন করা প্রয়োজন বলে জানানো হয় চিঠিতে।

এ পর্যন্ত এজেন্সিভিত্তিক হজযাত্রীর স্বাস্থ্য পরীক্ষা না করার তথ্যও তুলে ধরা হয় চিঠিতে।

আগামী ৫ মার্চের মধ্যে সব হজযাত্রীর স্বাস্থ্য পরীক্ষা, টিকা গ্রহণ ও গ্রুপ তৈরি সম্পন্ন করে ভিসা প্রক্রিয়া শেষ করার জন্য সংশ্লিষ্ট সব এজেন্সি মালিক ও ব্যবস্থাপকদের অনুরোধ জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ