চন্দনাইশে বাইক-সাইকেলের সংঘর্ষে নিহত ২

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলাস্থ শহীদ মুরিদুল আলম (বরকল) সড়কের বড়ুয়ার টেক এলাকায় মোটরসাইকেল ও বাই সাইকেলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

- Advertisement -

এতে দু’জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। গুরুতর আহতাবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আরও একজন।

- Advertisement -
google news follower

নিহতরা হলেন, মোটর সাইকেল আরোহী সানু ধর (২৫) ও বাই সাইকেল আরোহী স্বপন দে। হাসপাতালে চিৎিসাধীন আছে অপর বাইক আরোহী বিশ্বজিৎ ধর (২৯)।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে সানু ও বিশ্বজিৎ চট্টগ্রাম থেকে বাইক নিয়ে গ্রামের বাড়ি আমিরাবাদ যাওয়ার পথে বড়ুয়ার টেক এলাকায় বাই সাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়।

- Advertisement -
islamibank

এতে তিনজন গুরুতর আহত হন। তাদের প্রথমে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে সানু ধর ও স্বপন দে’র মৃত্যু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ব্যবসায়ী নজরুল ইসলাম।

এ ব্যাপারে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াছ খাঁন বলেন, বিষয়টি তদন্ত করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ