৪ দেশের শিক্ষার্থীদের ভিসা দেবে না যুক্তরাজ্য

অনলাইন ডেস্ক

আফগানিস্তান, ক্যামেরুন, মিয়ানমার এবং সুদানের শিক্ষার্থীদের জন্য ‘স্টাডি ভিসা’ এবং আফগানদের জন্য কাজের ভিসা বন্ধ করবে জানিয়েছে যুক্তরাজ্য।

- Advertisement -

কারণ হিসেবে বলেছে দেশটিতে অভিবাসন-বিরোধী মনোভাব বৃদ্ধি পাচ্ছে।

- Advertisement -
google news follower

মঙ্গলবার যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে যে, ‘প্রথমবারের মতো চারটি দেশের নাগরিকদের ভিসার উপর ‘জরুরি নিষেধাজ্ঞা’ আরোপ করা হয়েছে।’

স্টাডি ভিসায় শিক্ষার্থীদের ‘আশ্রয়’ দাবি বৃদ্ধির পর এই সিদ্ধান্ত বলে জানানো হয়।

- Advertisement -
islamibank

স্বরাষ্ট্র দপ্তর জানিয়েছে, ২০২১ থেকে ২০২৫ সালের মধ্যে আফগানিস্তান, ক্যামেরুন, মিয়ানমার এবং সুদানের শিক্ষার্থীদের আশ্রয় আবেদনের সংখ্যা ৪৭০ শতাংশেরও বেশি বেড়েছে।

‘যুদ্ধ ও নিপীড়নের শিকার হওয়া মানুষদের ব্রিটেন সবসময় আশ্রয় দেবে, কিন্তু আমাদের ভিসা ব্যবস্থার অপব্যবহার করা উচিত নয়।’ স্বরাষ্ট্র বিভাগের পররাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ বলেন।

‘এজন্যই আমি আমাদের উদারতাকে ব্যবহার করতে চাওয়া নাগরিকদের ভিসা প্রত্যাখ্যান করার অভূতপূর্ব সিদ্ধান্ত নিচ্ছি।’ মাহমুদ বলেন।

অভিবাসন যুক্তরাজ্যের রাজনীতিতে একটি প্রধান ইস্যু হয়ে উঠেছে, যেখানে কট্টর-ডানপন্থি রিফর্ম ইউকে দল, অভিবাসন-বিরোধী অবস্থানের কারণে জনমত জরিপে উত্থান লাভ করেছে

অভিবাসনের উপর কঠোর জনমত তৈরি এবং রিফর্ম ইউকে পার্টির উত্থান রোধ করার জন্য, প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সরকার আশ্রয় প্রক্রিয়া কঠোর করেছে এবং অবৈধভাবে আগতদের নির্বাসন ত্বরান্বিত করেছে।

যুক্তরাজ্যের প্রেস অ্যাসোসিয়েশন (পিএ) জানিয়েছে যে বৃহস্পতিবার অভিবাসন নিয়ম পরিবর্তনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ভিসা নিষেধাজ্ঞা চালু করা হবে এবং স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদ একই দিনে এক ভাষণে আরও কঠোর আশ্রয় প্রক্রিয়া উপস্থাপন করবেন বলে আশা করা হচ্ছে। সূত্র: আল জাজিরা

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ