খাগড়াছড়িতে রান্নাঘর থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় বাটনাতলী ইউনিয়নে ৬ নং ওয়ার্ড বড়বিল গ্রামের রান্নাঘর থেকে রাম্রা মারমা (৪১) নামের এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

- Advertisement -

মঙ্গলবার (১০ মার্চ) সকালে উপজেলার বড়বিল এলাকায় ওই নারীর নিজ বাড়ির রান্নাঘর থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত নারী তিন পুত্র ও এক কন্যা সন্তানের জননী।

- Advertisement -
google news follower

নিহতের মেয়ে কলেজ পড়ুয়া আনুমা মারমা জানান, সোমবার (৯ মার্চ) রাত ১০ টার দিকে আনুমা ও তার মা রাম্রা মারমা খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন নিজ বাড়িতে।

সকাল সাড়ে ৭টার দিকে ঘুম থেকে উঠে তার মাকে ঘরে না পেয়ে খোঁজাখুজির একপর্যায়ে রান্নাঘরের বিছানায় কম্বল মুড়ানো অবস্থায় দেখতে পান।

- Advertisement -
islamibank

পরে মাকে ডাকাডাকি পর সাড়া না দেয়া কম্বল সরাতেই মাথা ও গলায় কাটা রক্তাক্ত মরদেহ দেখে চিৎকার শুরু করলে গ্রামের লোকজন এগিয়ে আসে। পরে পুলিশে খবর দিলে লাশ উদ্ধার করেন পুলিশ।

নিহতের আত্বীয় স্বজন জানান, স্বামীর সাথে ডিভোর্সের পর থেকে কয়েক বছর ধরে মৃত রাম্রা মারমা শ্রমিকের কাজ করে সন্তানদের নিয়ে বসবাস করে আসছিলেন।

এক মাত্র মেয়ে তার সাথে থাকলেও বড় দুই ছেলে কাজের সুবাদে অন্য জায়গায় থাকেন। আরেক সন্তান ঘটনার দিন রাতের পার্শ্ববর্তী বৌদ্ধ বিহারের রাত্রিযাপন করে।

মানিকছড়ি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো.আল আমিন জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে।

প্রাথমিকভাবে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আইনী পদক্ষেপ কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ