যুদ্ধ বন্ধে তিন শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট

অনলাইন ডেস্ক

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর চলমান উত্তেজনার মধ্যে যুদ্ধ বন্ধে তিনটি শর্ত দিয়েছে ইরান।

- Advertisement -

দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, নির্দিষ্ট তিনটি শর্ত পূরণ করা হলে সংঘাত বন্ধ করা সম্ভব।

- Advertisement -
google news follower

আল জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে পেজেশকিয়ান জানান, যুদ্ধ বন্ধ করতে হলে প্রথমত ইরানের বৈধ অধিকার আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিতে হবে।

দ্বিতীয়ত, সাম্প্রতিক হামলার ক্ষতিপূরণ দিতে হবে। তৃতীয়ত, ভবিষ্যতে আর কোনো আগ্রাসন না হওয়ার জন্য শক্ত আন্তর্জাতিক নিশ্চয়তা দিতে হবে।

- Advertisement -
islamibank

এদিকে ইরানের সশস্ত্র বাহিনীও যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে। দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র আবলফজল শেকারচি রাষ্ট্রীয় টেলিভিশন ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিংকে বলেন, যদি যুক্তরাষ্ট্র ইরানের বন্দর স্থাপনায় হামলা চালায়, তাহলে পারস্য উপসাগরের কোনো বন্দর, অর্থনৈতিক কেন্দ্র বা স্থাপনা ইরানের পাল্টা আঘাতের বাইরে থাকবে না।

এর আগে, যুক্তরাষ্ট্র তাদের ফার্সি ভাষার এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে ইরানের বন্দর এলাকায় চলমান নৌ-অভিযান থেকে সাধারণ মানুষকে দূরে থাকার আহ্বান জানায়।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে তেহরানসহ ইরানের বিভিন্ন শহরে হামলা চালানোর পর থেকেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা তীব্র হয়ে ওঠে।

ওই হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি, কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা এবং বেসামরিক নাগরিক নিহত হন।

এর জবাবে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। সংঘাতের এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যজুড়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সূত্র : আল-জাজিরা।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ