রাঙ্গুনিয়ায় ২ পেট্রোল পাম্পকে জরিমানা

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় ফিলিং স্টেশন ও অন্যান্য জ্বালানি তেলের দোকানসমূহে মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

- Advertisement -

শুক্রবার (১৩ মার্চ) রাতে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়।

- Advertisement -
google news follower

অভিযানকালে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে তেল বিক্রি করা এবং ক্রয়-বিক্রয়ের কোনো রেজিস্ট্রার সংরক্ষণ না রাখায় রানীরহাট ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।

পরে টানা ২৪ ঘণ্টা তেল সরবরাহ না থাকায় পেট্রোল পাম্পটি সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

- Advertisement -
islamibank

‎এছাড়া বিক্রয় রেজিস্ট্রার সংরক্ষণ না করা এবং নিবন্ধন ছাড়া যমুনা অয়েল থেকে সরাসরি ক্রয় ব্যতীত তেল বিক্রির অভিযোগে অপর একটি বিক্রয় কেন্দ্রকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাশ। এসময় রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান হোসেন উপস্থিত ছিলেন।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ