স্কুলে লটারিতে ভর্তি নিয়ে সংসদে যা বললেন শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক

সরকারি স্কুলে শিক্ষার্থী ভর্তিতে লটারি পদ্ধতি নিয়ে সংসদে কথা বলেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

- Advertisement -

রোববার (১৫ মার্চ) বেলা ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের কার্যক্রম শুরুর পর কুমিল্লা-৪ আসনের এমপি হাসনাত আবদুল্লাহর এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার জন্য রুলার এবং আরবান দুটি সেকশন রয়েছে।

- Advertisement -
google news follower

আমাদের গ্রামীণ জনপদের জন্য প্রি-প্রাইমারি স্কুল রয়েছে। সেখানে শিক্ষার্থী সংখ্যা বেশি না হওয়া সেখানে ভর্তি প্রতিযোগিতা তেমন একটা হচ্ছে না।

তিনি আরও বলেন, ঢাকা শহরে প্রাথমিক স্তরে ভর্তির ক্ষেত্রে কিছুটা সমস্যা রয়েছে। এই জটিলতা নিরসনের জন্য বিগত সরকার লটারি পদ্ধতি চালু করেছিল, যেটা আদৌ আমার কাছে যুক্তিসঙ্গত মনে হয় না।

- Advertisement -
islamibank

তবে আগামী বছরে ভর্তি কিভাবে করা হবে, সেটা আনুষ্ঠানিকভাবে স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময় করে ২০২৭ খ্রিষ্টাব্দের ভর্তি বিষয়ে চিন্তা করবো।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ