তৃতীয়বার অস্কারের মঞ্চে দ্যুতি ছড়ালেন প্রিয়াঙ্কা

অনলাইন ডেস্ক

বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ২০২৬ সালের ৯৮তম অস্কারের মঞ্চে উপস্থাপক হিসেবে উপস্থিত হন।

- Advertisement -

তার সঙ্গে ছিলেন স্বামী, মার্কিন গায়ক নিক জোনাস, এবং দুজনে মিলে প্রবেশ করেন লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে।

- Advertisement -
google news follower

ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ-এর প্রতিবেদনে বলা হয়েছে, এটি প্রিয়াঙ্কার তৃতীয় অস্কার।

এর আগে ২০১৬ ও ২০২১ সালে ‘গ্লোবাল আইকন’ হিসেবে উপস্থিত ছিলেন অভিনেত্রী। এবার শুধু অতিথি নয়, উপস্থাপক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

- Advertisement -
islamibank

অনুষ্ঠানে তিনি হোয়াইট ডিয়র গাউন পরে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেন। সাধারণ সাজে হীরার নেকলেসে লুকের সৌন্দর্য বৃদ্ধি পায়।

যদিও নেটদুনিয়ার অনেক ভক্ত তার সাজসজ্জা ও পোশাক নিয়ে সমালোচনা করেছেন, তবে প্রিয়াঙ্কা তা পাত্তা দেননি।

অন্যদিকে, নেটিজেনদের একাংশ তাকে প্রশংসায় ভাসিয়েছেন। হালকা মেকআপ ও আত্মবিশ্বাসী উপস্থিতিকে অনেকেই সাহসী ও প্রশংসনীয় বলে মন্তব্য করেছেন।

অস্কারের মঞ্চে নিজের উপস্থিতি এবং বক্তব্যের মাধ্যমে ভারতীয়দেরও গর্বিত করেছেন প্রিয়াঙ্কা।

তিনি এবারের অস্কারে বিশ্বজুড়ে সিনেমার প্রভাব নিয়ে বক্তব্য রাখার পাশাপাশি ‘বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ ক্যাটাগরির পুরস্কার উপস্থাপন করেন।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ