১৯ বছর পর চাকরি ফিরে পাচ্ছেন ৩৩০ পুলিশ সদস্য

অনলাইন ডেস্ক

২০০৭ সালে দলীয় বিবেচনায় বাতিল হওয়া পুলিশ সার্জেন্ট ও সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে নিয়োগের আদেশ প্রত্যাহার করেছে সরকার।

- Advertisement -

এর ফলে ওই নিয়োগ প্রক্রিয়ায় নির্বাচিত ১২৩ জন পুলিশ সার্জেন্ট এবং ২০৭ জন সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) এখন চাকরিতে যোগদানের সুযোগ পাচ্ছেন।

- Advertisement -
google news follower

সোমবার (১৬ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-২ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, ২০০৬ সালে নিয়োগের জন্য বাছাইকৃত এসব প্রার্থীর নিয়োগ ২০০৭ সালে দলীয় বিবেচনায় বাতিল করা হয়েছিল।

- Advertisement -
islamibank

বর্তমানে সেই বাতিলাদেশ প্রত্যাহার করে নির্বাচিতদের নির্ধারিত শর্তে সরকারি চাকরিতে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শর্ত অনুযায়ী, যদি ২০০৭ সালে নিয়োগ প্রক্রিয়া বাতিল না হতো তাহলে তারা যে তারিখে স্বাভাবিকভাবে চাকরিতে যোগ দিতেন, সেই তারিখ থেকেই তাদের ভূতাপেক্ষ জ্যেষ্ঠতা গণনা করা হবে।

তবে এ ক্ষেত্রে কোনো আর্থিক সুবিধা দেওয়া হবে না।

এছাড়া, নিয়োগপ্রাপ্তদের জন্য ছয় মাসের মৌলিক প্রশিক্ষণ এবং সর্বোচ্চ দুই বছরের শিক্ষানবিশকাল নির্ধারণ করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরো বলা হয়, লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফল এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধিবিধান অনুসরণ করে সংশ্লিষ্ট ব্যাচের গ্রেডেশন তালিকা প্রণয়ন করা হবে।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শককে নির্দেশ দেওয়া হয়েছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ