ফ্যাসিবাদমুক্ত দেশে ঈদের আনন্দ উদযাপন করতে পারছি: নাহিদ ইসলাম

অনলাইন ডেস্ক

ফ্যাসিবাদমুক্ত একটি দেশে ঈদের আনন্দ উদযাপন করতে পারছি বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

- Advertisement -

শনিবার (২১ মার্চ) সকালে রাজধানীর বেরাইদ এলাকার পূর্বপাড়া জামে মসজিদে ঈদুল ফিতরের নামাজ আদায় শেষে গণমাধ্যমকে এ কথা বলেন তিনি।

- Advertisement -
google news follower

নির্বাচনের পর প্রথমেই সংবিধান সংস্কার পরিষদের শপথ পাঠ করার থাকলেও তা বাস্তবায়ন না হওয়ায় হতাশার সৃষ্টি হয়েছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, সরকার সংবিধান সংস্কার পরিষদের গঠনের দিকে না যায় ঈদের পর সংসদ ও সংসদের বাইরে থেকে বিরোধীদল হিসেবে সর্বোচ্চ চাপ প্রয়োগ করবে।

একটি সরকারের গতিবিধিকে মূল্যায়নের জন্য তাদের আরও সময় দিতে হবে জানিয়ে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড বিতরণসহ বেশ কিছু কাজ তারা দ্রুততার সঙ্গে করেছে।

- Advertisement -
islamibank

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ