বঙ্গোপসাগরে লঘুচাপ, দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা

অনলাইন ডেস্ক

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে।

- Advertisement -

একই সঙ্গে আকাশ আংশিক মেঘলা থাকলেও সামগ্রিকভাবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

- Advertisement -
google news follower

সোমবার (১৬ ফেব্রুয়ারি) প্রকাশিত সংস্থাটির ১২০ ঘণ্টার (৫ দিনের) পূর্বাভাসে বলা হয়, পূর্ব বিষুবীয় ভারত মহাসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগর এলাকায় লঘুচাপটি তৈরি হয়েছে।

পাশাপাশি উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বর্তমানে বিহার ও আশপাশের এলাকায় অবস্থান করছে।

- Advertisement -
islamibank

এদিকে, মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এসময় অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়া অফিস জানায়, দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হয়ে আবহাওয়া কিছুটা সহনীয় রাখতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, ২৫ ও ২৬ মার্চ ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রংপুর ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে।

এ সময়ে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে অথবা সামান্য বৃদ্ধি পেতে পারে।

অন্যদিকে, ২৭ মার্চ বৃষ্টির প্রবণতা প্রধানত রংপুর বিভাগে সীমাবদ্ধ থাকতে পারে। দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।

তবে দিন ও রাতের তাপমাত্রা আবারও সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ