টেকনাফে ১১৫ লিটার মদসহ আটক ১

অনলাইন ডেস্ক

টেকনাফের বাহারছড়ায় বিপুল পরিমাণ দেশীয় মদসহ ১ মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড।

- Advertisement -

গোপন সংবাদের ভিত্তিতে আজ ১ এপ্রিল বুধবার সকাল ১১টায় কোস্ট গার্ড আউটপোস্ট বাহারছড়া কর্তৃক টেকনাফ থানাধীন বাহারছড়ার উত্তর শিলখালী এলাকা সংলগ্ন মেরিন ড্রাইভ সড়কে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

- Advertisement -
google news follower

অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ২টি ইজিবাইক তল্লাশি করে প্রায় ১ লক্ষ ৩ হাজার টাকা মূল্যের ১১৫ লিটার দেশীয় মদ ও নগদ ২ হাজার ৩৩০ টাকাসহ ১ জন মাদক কারবারিকে আটক করা হয়।

এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে অপর ১ মাদক কারবারি ইজিবাইক রেখে পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

- Advertisement -
islamibank

জব্দকৃত দেশীয় মদ, ইজিবাইক, নগদ অর্থ ও আটককৃত মাদক কারবারির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ