সিলেটে ১৩ ঘণ্টা ধরে রেল যোগাযোগ বন্ধ

অনলাইন ডেস্ক

হবিগঞ্জের মনতলায় চট্টগ্রাম থেকে সিলেটগামী তেলভর্তি ট্রেনের ৫টি ওয়াগন ও একটি গার্ডব্রেক লাইনচ্যুতির ঘটনায় ১৩ ঘণ্টা ধরে বন্ধ সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ।

- Advertisement -

বুধবার (১ এপ্রিল) রাত থেকেই চলছে লাইনচ্যুত ওয়াগন ও গার্ডব্রেক উদ্ধারের কার্যক্রম। ঘটনাস্থলে কাজ করছে উদ্ধারকারী রিলিফ ট্রেন।

- Advertisement -
google news follower

এরইমধ্যে বাতিল করা হয়েছে সিলেট থেকে ঢাকাগামী ‘উপবন এক্সপ্রেস‘ ও ‘কালনী এক্সপ্রেস‘ এবং চট্টগ্রামগামী ‘উদয়ন এক্সপ্রেস‘-এর যাত্রা।

বুধবার সোয়া ৯টার দিকে তেলবাহী ট্রেনটি মনতলা স্টেশন অতিক্রম করে শাহপুর এলাকায় পৌঁছালে পাঁচটি ওয়াগন ও একটি গার্ডব্রেক লাইনচ্যুত হয়।

- Advertisement -
islamibank

এ সময় ওয়াগনগুলো থেকে তেল পড়া শুরু হলে আশপাশের লোকজন তেল সংগ্রহ শুরু করে।

পরে ঘটনাস্থলে গিয়ে লুটকৃত তেল জব্দ করে বিজিবি।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ