কাভার্ডভ্যানে বাসের ধাক্কা, গুরুতর ৪ জনসহ ১৫ আহত

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের মিরসরাইয়ে কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।

- Advertisement -

রোববার (৫ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মস্তাননগর এলাকায় ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

- Advertisement -
google news follower

আহতরা হলেন-এমরান হোসেন (৪৫), আব্দুল রহমান (৬৮), আক্তার হোসেন (১৫), ফরিদ মিয়া (৫০), সাজেদা বেগম (৫৩), তানজিলা সরকার (১৬), মঈনুল হোসেন (৫৫), ফারুক (৩৮), আবুল হোসেন (৪২), ওমর আলী (৬০), কফিল উদ্দিন (৭০), জাহানারা (৪১), হালিম (৪৫) ও সাহেব আলী (৪৮)। তারা কুমিল্লার তিতাস এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, মস্তাননগর এলাকায় একটি পাম্পে জ্বালানি নিতে যানবাহনের দীর্ঘ লাইনের কারণে গতি কমে যায়। এ সময় ফটিকছড়ি থেকে ছেড়ে আসা একটি বাস সামনে থাকা কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ৩৭ জন যাত্রীর মধ্যে ১৫ জন আহত হন।

- Advertisement -
islamibank

বারইয়ারহাট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জয়নাল আবেদীন তিতাস বলেন, আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে চালকের চোখে ঘুম থাকাকে দুর্ঘটনার কারণ হিসেবে ধারণা করা হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তানভীর হাসান জানান, আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

জোরারগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক বোরহান উদ্দিন বলেন, দুর্ঘটনায় জড়িত গাড়ি দুটি জব্দ করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ