বোয়ালখালীতে খালে পড়ে ছিল নারীর লাশ, হত্যার সন্দেহ স্থানীয়দের

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্ঠপুরা ভাণ্ডালজুড়ি খাল থেকে অজ্ঞাতনামা এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে।

- Advertisement -

সোমবার (৬ এপ্রিল) সকালে স্থানীয়রা খালের মধ্যে লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে বোয়ালখালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধারের কার্যক্রম শুরু করে।

- Advertisement -
google news follower

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে খালের মাঝখানে একটি নারীর লাশ পড়ে থাকতে দেখেন তারা। লাশটি উপুড় অবস্থায় ছিল। নিহত নারীর পরনে কালো রঙের সালোয়ার-কামিজ ছিল এবং তার চুলে একটি ক্লিপ দেখা গেছে। তার বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ভাণ্ডালজুড়ি খালটি বর্ষা মৌসুমে পাহাড়ি ঢলে পানি পূর্ণ থাকলেও শুকনো মৌসুমে এখানে খুবই স্বল্প পরিমাণ স্বচ্ছ পানি প্রবাহিত হয়। ফলে দূরবর্তী স্থান থেকে লাশ ভেসে আসার সম্ভাবনা কম বলে মনে করছেন তারা। এতে ঘটনাটি নিয়ে এলাকায় নানা প্রশ্ন ও সন্দেহের সৃষ্টি হয়েছে।

- Advertisement -
islamibank

খবর পেয়ে বোয়ালখালী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধারের কাজ শুরু করে। পুলিশ জানায়, মরদেহের পরিচয় শনাক্তসহ ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে কাজ চলছে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, “খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার এবং পরিচয় শনাক্তসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।”

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে ঘটনাটিকে গুরুত্ব সহকারে তদন্ত করছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ