ফার্নেস অয়েল নিয়ে জাহাজ ভিড়লো জেটিতে

অনলাইন ডেস্ক

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণের ধারাবাহিকতায় এবার ২৫ হাজার টন ফার্নেস অয়েল নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে ভিড়েছে।

- Advertisement -

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে ‘এমটি ইস্টার্ন কুইন্স’ নামের জাহাজটি বন্দরের পতেঙ্গা ডলফিন জেটিতে ভিড়ে।

- Advertisement -
google news follower

এর আগে বুধবার রাতে মালয়েশিয়া থেকে আসা ফার্নেস অয়েল বোঝাই জাহাজটি বন্দরের বহির্নোঙরে পৌঁছায়।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সহকারী ব্যবস্থাপক ফারজিন হাসান মৌমিতা।

- Advertisement -
islamibank

এদিকে, মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে ‘এমটি সেন্ট্রাল স্টার’ নামের আরেকটি জাহাজ চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটিতে ভিড়েছে।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ