পতেঙ্গায় ১৫ কোটি টাকার ইয়াবা জব্দ, আটক ৯

অনলাইন ডেস্ক

চট্টগ্রামে পতেঙ্গার নৌঘাটে বিশেষ অভিযান পরিচালনা করে আনুমানিক ১৫ কোটি টাকা মূল্যের ৫ লাখ পিস ইয়াবাসহ ৯ মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-৭।

- Advertisement -

গতকাল শুক্রবার পতেঙ্গা থানার ১৫ নম্বর ঘাট এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

- Advertisement -
google news follower

র‍্যাব-৭ চট্টগ্রামের মুখপাত্র সহকারী পরিচালক এ আর এম মোজাফফর হোসেন গতকাল রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শনিবার র‍্যাব-৭-এর অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান র‍্যাবের চান্দগাঁও ক্যাম্পে সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘটনার বিস্তারিত তুলে ধরবেন

- Advertisement -
islamibank

এর আগে গত ১২ মার্চ পতেঙ্গার একই ঘাটে একটি বাল্কহেড থেকে প্রায় ৫ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ১ লাখ ৮২ হাজার ৪০০ ইয়াবাসহ পাঁচ মাদক কারবারিকে গ্রেপ্তার করে র‍্যাব।

বিপুল পরিমাণের এসব ইয়াবা সমুদ্রপথে মিয়ানমার থেকে আনা হয়েছিল বলে জানায় র‍্যাব।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ