ষোলশহরের শপিং কমপ্লেক্সে আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণ

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরীর ষোলশহর দুই নম্বর গেট এলাকায় অবস্থিত ‘চিটাগং শপিং কমপ্লেক্স’-এ আগুনের ঘটনা ভয়াবহতায় রুপ নেওয়ার আগেই দ্রুত পদক্ষেপে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।

- Advertisement -

এর আগে শনিবার সকাল প্রায় পৌনে ১০টার দিকে শপিং কমপ্লেক্সের নিচতলায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সঙ্গে সঙ্গে পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

- Advertisement -
google news follower

এদিকে আগুনের খবর ছড়িয়ে পড়তেই দোকান মালিক ও কর্মচারীরা ঘটনাস্থলে ভিড় করেন। তবে মার্কেটের নিচতলা ঘন ধোঁয়ায় ঢেকে যাওয়ায় নিরাপত্তার স্বার্থে কাউকেই ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি।

তাছাড়া শনিবার সাপ্তাহিক বন্ধ থাকায় ওই সময় মার্কেটে কোনো ক্রেতা উপস্থিত ছিলেন না। ফলে বড় ধরনের হতাহতের আশঙ্কা এড়ানো সম্ভব হয়েছে বলে মনে করেন দমকলকর্মীরা।

- Advertisement -
islamibank

এ বিষয়ে চট্টগ্রামের বিভাগীয় উপ-পরিচালক মো. জসিম উদ্দীন জানান, এক ঘণ্টার চেষ্টায় আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে দমকলকর্মীরা। তবে মার্কেটটি অনেক বড় হওয়ায় একপাশের ধোঁয়া সরানোর পর এখন অন্য অংশে কাজ চলছে।

তিনি আরও বলেন, ভিতরে এখনো ধোঁয়া রয়েছে এবং এতে কার্বনের পরিমাণ বেশি। তাই ব্রিদিং সাপোর্ট ছাড়া প্রবেশ করা সম্ভব নয়। আমাদের ফায়ার ফাইটাররা ভেতরে কাজ করছেন।

চলছে সার্চ অপারেশন
ফায়ার সার্ভিসের একটি সার্চ টিম পুরো মার্কেট তল্লাশি চালাবে বলে জানান ফায়ার সার্ভিসের চট্টগ্রামের বিভাগীয় উপ-পরিচালক মো. জসিম উদ্দীন। বলেন, কেউ আটকা পড়েছে বা আহত হয়েছে কি না—তা নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে।

এছাড়া প্রাথমিকভাবে দুটি কাপড়ের দোকানে আগুন লাগার তথ্য পাওয়া গেছে, তবে আগুনের সূত্রপাত কীভাবে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত নয়।

সতর্কতার অংশ হিসেবে আগুন লাগার পর থেকেই পুরো শপিং কমপ্লেক্সের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা হয়েছে। তদন্ত শেষে প্রকৃত কারণ ও ক্ষতির চিত্র জানা যাবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ