ব্যবহৃত রক্তমাখা অস্ত্র উদ্ধার

কোতোয়ালিতে যুবককে কুপিয়ে হাত বিচ্ছিন্নের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানাধীন কোরবানীগঞ্জ বলুয়াদিঘীর পশ্চিমপাড় এলাকায় যুবক মো. মিনহাজকে প্রকাশ্যে কুপিয়ে হাতের কব্জি বিচ্ছিন্ন করার ঘটনায় মো. সবুজ (২৫) নামে আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

- Advertisement -

শুক্রবার (১০ এপ্রিল) ভোরে কোতোয়ালি থানা পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার ইমামপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

- Advertisement -
google news follower

পুলিশ জানায়, গত ৬ এপ্রিল সকালে মিনহাজ (২৩) রিকশায় করে কর্মস্থলে যাওয়ার পথে কোরবানীগঞ্জ বলুয়াদিঘীর পাড় এলাকায় পৌঁছালে কয়েকজন সন্ত্রাসী তাঁর রিকশার গতিরোধ করে।

এ সময় আবদুল আউয়াল অপু, সবুজ, তুহিনসহ তিন থেকে চারজন অজ্ঞাত ব্যক্তি দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তাঁকে রিকশা থেকে নামিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।

- Advertisement -
islamibank

হামলার একপর্যায়ে সবুজ মাথায় কোপ দিতে গেলে মিনহাজ হাত দিয়ে তা ঠেকানোর চেষ্টা করেন। এতে তাঁর ডান হাতের কব্জির নিচ থেকে অংশ বিচ্ছিন্ন হয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন মিনহাজকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় মিনহাজের বোন তানজিনা আক্তার বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের উপপুলিশ কমিশনার হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া বলেন, গ্রেপ্তার হওয়া সবুজের দেওয়া তথ্যের ভিত্তিতে নগরের পাথরঘাটা এলাকার একটি দোকানের সামনে থেকে হামলায় ব্যবহৃত রক্তমাখা ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

এর আগে একই মামলায় আরেক আসামি তুহিনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। সবুজকেও আইনানুগ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ