পাঁচ সিলিন্ডারের একটির ভয়াল বিস্ফোরণ, কুমিরায় নিহত আরমান

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নের মাজার গেট এলাকায় অক্সিজেন সিলিন্ডারের বিস্ফোরণে মো. আরমান নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

- Advertisement -

শনিবার (২ মে) বেলা আড়াইটার দিকে ওই এলাকার একটি ভাঙারি দোকানে এ দুর্ঘটনা ঘটে।

- Advertisement -
google news follower

নিহত মো. আরমানের বাড়ি নোয়াখালী জেলায়। তবে তিনি সীতাকুণ্ডের কুমিরা ইউনিয়নের রাজাপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। আহত দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় সূত্র জানায়, আরমান একটি ভটভটি নিয়ে সীতাকুণ্ডের বিভিন্ন এলাকা থেকে পরিত্যক্ত লোহালক্কড় বা স্ক্র্যাপ সংগ্রহ করতেন।

- Advertisement -
islamibank

পরে সেগুলো ভাঙারি দোকানে বিক্রি করতেন। শনিবার তিনি পাঁচটি অক্সিজেন সিলিন্ডার সংগ্রহ করে কুমিরা এলাকার একটি ভাঙারি দোকানে বিক্রির জন্য নিয়ে আসেন।

বেলা আড়াইটার দিকে তাঁর ভটভটি থেকে একে একে সিলিন্ডারগুলো নামানো হচ্ছিল। এ সময় একটি সিলিন্ডার নিচে পড়ে যেতেই বিকট শব্দে বিস্ফোরিত হয়। মুহূর্তেই ঘটনাস্থল রণক্ষেত্রে পরিণত হয়।

বিস্ফোরণের তীব্রতায় ঘটনাস্থলেই মারা যান আরমান।

এ সময় বিস্ফোরণে ছিটকে আসা ধাতব বস্তুর আঘাতে পাশে থাকা আরও দুজন আহত হন। তাদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর বলেন, “অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে আরমান নামের একজন নিহত এবং দুজন আহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।”

ঘটনাটি ঘিরে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিস্ফোরণের কারণ ও সিলিন্ডারগুলোর অবস্থা খতিয়ে দেখছে পুলিশ।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ