কোতোয়ালীতে ১৩ মামলার আসামি শুক্কুর গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

নগরের কোতোয়ালী থানা এলাকা থেকে ১৩ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী আব্দুস শুক্কুরকে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ।

- Advertisement -

শনিবার (২ মে) নিউমার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

- Advertisement -
google news follower

গ্রেপ্তার আব্দুস শুক্কুর লক্ষ্মীপুর জেলার রায়পুর থানাধীন উদমারা গ্রামের হানিফ মোস্তাফা প্রকাশ মোস্তফার ছেলে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দীন জানান, শনিবার গোপন সংবাদের ভিত্তিতে নিউমার্কেট এলাকা থেকে শীর্ষ সন্ত্রাসী আব্দুস শুক্কুরকে গ্রেপ্তার করা হয়।

- Advertisement -
islamibank

তার বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় ১৩টি মামলা রয়েছে। গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে বলে ওসি জানান।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ