রোগীরা সঠিক চিকিৎসা পাচ্ছেন কি না—নিজেই খোঁজ নিলেন এমপি

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিকভাবে পরিদর্শন করেছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ।

- Advertisement -

সোমবার দুপুরে তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং সমস্যা সমাধানের আশ্বাস দেন।

- Advertisement -
google news follower

পরিদর্শনকালে এরশাদ উল্লাহ প্রথমে হাসপাতালের জরুরি বিভাগ, বহির্বিভাগ, চিকিৎসকদের কক্ষ এবং রোগীদের ওয়ার্ড পরিদর্শন করেন।

এ সময় তিনি রোগীদের সঙ্গে কথা বলে জানতে চান, তারা সঠিক চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ পাচ্ছেন কি না।

- Advertisement -
islamibank

হাসপাতালের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে তিনি সংশ্লিষ্টদের সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। পরিদর্শন শেষে তিনি নিজেও হাসপাতালের চিকিৎসা গ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাফরিন জাহেদ জিতি, দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যান, দক্ষিণ জেলা বিএনপির সদস্য শওকত আলম শওকত, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক হাজি ইসহাক চৌধুরী, পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক শহিদুল্লাহ চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল করিম নুরু এবং উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলমগীরসহ চিকিৎসক, নার্স ও প্রশাসনিক কর্মকর্তারা।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ