রাঙ্গামাটিতে ছাত্রদলের নবগঠিত কমিটি নিয়ে সংঘর্ষ,১৪৪ ধারা জারি

অনলাইন ডেস্ক

রাঙ্গামাটিতে জেলা ছাত্রদলের কমিটি গঠনকে কেন্দ্র করে সংগঠনটির দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

- Advertisement -

এতে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

- Advertisement -
google news follower

সোমবার (৪ মে) দুপুরে জেলা শহরের কাঠালতলী এলাকায় বিএনপি অফিসের সামনে এ ঘটনা ঘটে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

রাঙ্গামাটি কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ জসিম উদ্দিন জানান, সংঘর্ষ এড়াতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

- Advertisement -
islamibank

স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি ঘোষিত রাঙ্গামাটি জেলা ছাত্রদলের নতুন কমিটি নিয়ে বিরোধের জেরে এই উত্তেজনার সৃষ্টি হয়।

সোমবার দুপুর ১২টার দিকে কমিটিতে পদবঞ্চিত নেতাকর্মীরা কাঠালতলীস্থ বিএনপি অফিসের সামনে অবস্থান নেন।

এরপর দুপুর আড়াইটার দিকে জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি মো. অলি আহাদের সমর্থকরা গাড়িযোগে শোডাউন করতে গেলে তাদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়।

এসময় সভাপতি পক্ষের কর্মী-সমর্থকরা সরে যান।

পরবর্তীতে দুপুর ৩টার দিকে সভাপতি গ্রুপের কর্মীরা মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে এলে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।

এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত বিকেল সাড়ে ৩টার দিকে বিএনপি অফিসের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখেন। পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

উল্লেখ্য, দীর্ঘ আট বছর পর গত শনিবার দিবাগত রাতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত ২৩ সদস্য বিশিষ্ট রাঙ্গামাটি জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়।

ঘোষিত কমিটিতে মো. অলি আহাদকে সভাপতি, নাঈমুল ইসলাম রনিকে সাধারণ সম্পাদক এবং গালিব হাসানকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

এছাড়া কমিটিকে ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

কমিটি ঘোষণার পর এতে স্থান না পাওয়া নেতাকর্মীরা রোববার সকালে শহরের বনরূপা এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে কাঠালতলীস্থ দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন।

এসময় তারা সড়কে টায়ার জ্বালিয়ে কমিটি বাতিলের দাবিতে স্লোগান দেন।

ঘোষিত কমিটির সহ-সভাপতি হিসেবে রয়েছেন খাইরুল ইসলাম রানা, জ্যোতি চাকমা, বাশার আজম, মাহমুদুল হাসান জুয়েল, রাজন রক্ষিত, আব্দুস সালাম, তামিম শাহরিয়ার, আমিনুল ইসলাম, রানা পাল, সুমন হোসাইন, নুর তালুকদার মুন্না ও মো. ইসহাক।

সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে আব্দুস শাকুর জাভেদকে।

যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন হাসান ইমরান, মো. শফিকুল ইসলাম, মোক্তার আহমেদ, পারভেজ হোসেন সুমন ও সাজিদ ইমতিয়াজ।

এছাড়া প্রচার সম্পাদক হিসেবে আবদুল আহাদ এবং দপ্তর সম্পাদক হিসেবে সানি আহমেদ সানিকে দায়িত্ব দেওয়া হয়েছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ