চবিতে ছাত্র অধিকার পরিষদের নেতৃত্বে রোমান-সবুজ

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্র অধিকার পরিষদের সাত সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন রোমান রহমান এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন মোহাম্মদ সবুজ।

- Advertisement -

সোমবার (৪ মে) রাতে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নাজমুল হাসান ও সাধারণ সম্পাদক সানাউল্লাহ হকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

- Advertisement -
google news follower

নবগঠিত কমিটিতে অন্যান্য পদে রয়েছেন—সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোজাহিদুল্লাহ, প্রচার সম্পাদক শাহরিয়ার মুনিম সাবিত ও রায়হান আব্দুল্লাহ, অর্থ সম্পাদক মেহেদী হাসান এবং ছাত্রী বিষয়ক সম্পাদক লামিয়া আক্তার মীম।

নতুন সভাপতি রোমান রহমান বলেন, ছাত্র অধিকার পরিষদ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় বর্তমান অবস্থানে পৌঁছেছে। এই ধারাবাহিকতা বজায় রেখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আস্থা অর্জনই তাদের প্রধান লক্ষ্য।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ