স্কুল থেকে ফেরার পথে প্রাণ গেল ৭ বছরের নুসরাতের

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের মিরসরাইয়ে বাসের ধাক্কায় আবিরা জাহান নুসরাত নামের সাত বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

- Advertisement -

মঙ্গলবার (৫ মে) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিনকী আস্তানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

- Advertisement -
google news follower

নিহত নুসরাত উত্তর সোনাপাহাড় এলাকার মো. আনোয়ার হোসেনের মেয়ে। সে উত্তর সোনাপাহাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।

স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে স্কুল ছুটির পর বাড়ি ফিরছিল নুসরাত। এ সময় রাস্তা পার হওয়ার সময় ঢাকামুখী জোনাকি পরিবহনের একটি দ্রুতগামী বাস তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়।

- Advertisement -
islamibank

স্থানীয়রা তাকে উদ্ধার করে মুমূর্ষ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করেন।

তবে পথেই তার শারীরিক অবস্থার অবনতি হলে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জোরারগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ মো. শরিফুজ্জামান বলেন, দুপুরে রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

বাসটি থানায় জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ