ফটিকছড়িতে ভাইয়ের হাতে ভাই খুন

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত হয়েছেন। শনিবার (৩০ মে) সকালে উপজেলার বাগানবাজার ইউনিয়নের উদয়পাথর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. জয়নাল (৩২) ওই এলাকার মো. ইলিয়াছ কোম্পানির ছেলে।

- Advertisement -

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জয়নালের বড় ভাই মো. জাফরের ফেসবুক আইডি হ্যাক হওয়ার অভিযোগকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দা শাহজাহানের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ছোট ভাই জয়নাল এগিয়ে গেলে জাফর ক্ষিপ্ত হয়ে সঙ্গে থাকা ছুরি দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করেন।

- Advertisement -
google news follower

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা জয়নালকে উদ্ধার করে বারৈয়ারহাটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। অভিযুক্ত জাফরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে।

- Advertisement -
islamibank

তিনি আরও জানান, ঘটনার তদন্ত চলছে এবং এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ