দায়িত্ব বুঝে নিলেন সিডিএর নবনিযুক্ত চেয়ারম্যান বেলায়েত হোসেন

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নতুন চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন প্রকৌশলী বেলায়েত হোসেন।

- Advertisement -

সোমবার (১৫ জুন) ঢাকায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি দায়িত্বভার গ্রহণ করেন।

- Advertisement -
google news follower

দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের, মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম, অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সিডিএর বিদায়ী চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম নবনিযুক্ত চেয়ারম্যানের কাছে দায়িত্ব হস্তান্তর করেন এবং ফুলেল শুভেচ্ছা জানান।

- Advertisement -
islamibank

দায়িত্ব গ্রহণের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় প্রকৌশলী বেলায়েত হোসেন বলেন, “চট্টগ্রামকে একটি পরিকল্পিত, আধুনিক, নান্দনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে আমি সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করব।”

তিনি আরও বলেন, “চট্টগ্রামের উন্নয়ন ও নগর পরিকল্পনার এই গুরুত্বপূর্ণ দায়িত্ব সুচারুভাবে পালনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সিডিএর কর্মকর্তা-কর্মচারী এবং নগরবাসীর আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করছি।

সবার সম্মিলিত প্রচেষ্টায় চট্টগ্রামকে আরও উন্নত ও বাসযোগ্য নগরীতে পরিণত করা সম্ভব হবে।”

নবনিযুক্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে চট্টগ্রামের নগর উন্নয়ন ও পরিকল্পনা কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে বলে সংশ্লিষ্ট মহল আশা প্রকাশ করেছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ