ফটিকছড়ি বারমাসিয়া সর্বজনীন শ্রী শ্রী রক্ষা কালী মন্দিরে আগামী ২রা আষাঢ়, বুধবার (১৭ জুন ) বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মন্দিরে প্রবেশ ও নবমন্দির প্রতিষ্ঠা অনুষ্ঠিত হবে।
মন্দির প্রাঙ্গণে দিনব্যাপী মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ও সকলের আর্থিক সহযোগিতায় এই দৃষ্টিনন্দন মন্দিরটি নির্মাণ করা হয়।
মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে বুধবার সকাল ৮টায় মন্দিরে প্রবেশের পূজার মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হবে,ভক্তদের অংশগ্রহণে সমবেত কণ্ঠে শ্রীমদ্ভগবদগীতা পাঠ, চণ্ডীপাঠ,ধর্মীয় কীর্তন, দেশ ও জাতির কল্যাণে মঙ্গল প্রদীপ প্রজ্বলন,দুপুরে ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ।
‘ওঁ কালী কালী মহাকালী কালীক পাপহারিণী, ধর্মার্থমোক্ষদে দেবী নারায়ণী নমোস্তুতে।।, ’—এই মন্ত্রের আবহে আয়োজিত এই মহতী অনুষ্ঠানের প্রতিটি পর্বে সকল ভক্তবৃন্দ, শুভানুধ্যায়ী ও সর্বস্তরের মানুষকে উপস্থিত থেকে সাফল্যমন্ডিত করার জন্য মন্দির পরিচালনা পরিষদের পক্ষ থেকে বিনীত আহ্বান জানানো হয়েছে।




