সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে (সিএমপি) রদবদল করা হয়েছে। সিএমপির অধীন ৫টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) মোট ৮ জন নিরস্ত্র পুলিশ পরিদর্শককে বদলি ও পদায়ন করা হয়েছে।

- Advertisement -

সোমবার (১৫ জুন) সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে এই বদলি করা হয়।

- Advertisement -
google news follower

আদেশ অনুযায়ী, ডবলমুরিং থানার বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন খানকে সিটিএসবিতে বদলি করে তার জায়গায় কর্ণফুলি থানার ওসি শাহীনূর আলমকে দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে, কর্ণফুলি থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে পদায়ন করা হয়েছে সিটিএসবির নিরস্ত্র পুলিশ পরিদর্শক কাজী মাসুদ ইবনে আনোয়ারকে। একই আদেশে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমানকে সিটিএসবিতে বদলি করা হয়েছে এবং তার স্থলে খুলশী থানার নতুন ওসির দায়িত্ব পেয়েছেন সিটিএসবির পরিদর্শক মোজাম্মেল হক।

- Advertisement -
islamibank

এছাড়া চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুল আজাদকে ডিবি-দক্ষিণে বদলি করে তার জায়গায় চান্দগাঁও থানার ওসি মো. নূর হোসেন মামুনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

চান্দগাঁও থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে পদায়ন করা হয়েছে ডিবি-দক্ষিণের নিরস্ত্র পুলিশ পরিদর্শক জসিম উদ্দিনকে।

এই আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার, সব উপ-পুলিশ কমিশনার, সংশ্লিষ্ট থানা ও বিভাগসহ প্রশাসনের মোট ১১টি গুরুত্বপূর্ণ দপ্তরে পাঠানো হয়েছে।

জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে পুলিশ কমিশনার কার্যালয় থেকে জানানো হয়েছে।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ