কোস্টগার্ড পাচ্ছে ৫ আধুনিক টহল জাহাজ

অনলাইন ডেস্ক

নৌবাহিনীর পরিচালিত ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস (ডিইডব্লিউ) লিমিটেডে বাংলাদেশ কোস্টগার্ডের জন্য দেশীয় প্রযুক্তিতে নির্মিতব্য ৫টি রিভারাইন পেট্রোল ভেসেল (আরপিভি) নির্মাণের কিল-লেয়িং অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

- Advertisement -

বুধবার (১৭ জুন) আয়োজিত অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী প্রধান অতিথি এবং বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল মো. জিয়াউল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

- Advertisement -
google news follower

নির্মাণাধীন প্রতিটি রিভারাইন পেট্রোল ভেসেলের দৈর্ঘ্য হবে ৩৮.৫ মিটার, প্রস্থ ৭.৯০ মিটার এবং গভীরতা ২.৪৫ মিটার। ২৩২ টন ডিসপ্লেসমেন্টের এসব আধুনিক নৌযান ঘণ্টায় ২৫ মাইল বেগে চলাচল করতে সক্ষম হবে।

উন্নত নেভিগেশন র‌্যাডার, জিপিএস এবং নাইট ভিশন প্রযুক্তিসহ বিভিন্ন আধুনিক সরঞ্জামে সজ্জিত এ ভেসেলগুলো দেশের নদী, মোহনা ও উপকূলীয় এলাকায় নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করবে।

- Advertisement -
islamibank

এছাড়া চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ ঠেকানো, সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা এবং দুর্যোগকালীন উদ্ধার কার্যক্রমে এসব নৌযান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

প্রধানমন্ত্রীর ‘মেড ইন বাংলাদেশ’ নীতির আলোকে ডিইডব্লিউ লিমিটেডের নিজস্ব সক্ষমতায় এ রিভারাইন পেট্রোল ভেসেল নির্মাণ দেশের প্রতিরক্ষা শিল্পে আত্মনির্ভরতা অর্জনের প্রচেষ্টাকে আরও এগিয়ে নেবে।

একই সঙ্গে এটি দেশীয় জাহাজ নির্মাণ শিল্পের বিকাশে একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হবে।

সংশ্লিষ্ট মহলের মতে, প্রকল্পটির সফল বাস্তবায়ন বাংলাদেশ কোস্টগার্ডের অপারেশনাল সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি দেশের সামুদ্রিক ও নদী নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে এবং জাতীয় নিরাপত্তা রক্ষায় নতুন মাত্রা যোগ করবে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ