হরমুজ প্রণালি বন্ধ করল আইআরজিসি, জাহাজ চলাচলে সতর্কতা

অনলাইন ডেস্ক

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করেছে। একই সঙ্গে বাণিজ্যিক ও অন্যান্য জাহাজকে ওই এলাকায় না যেতে সতর্ক করেছে।

- Advertisement -

আইআরজিসি নৌবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান এবং যুদ্ধবিরতি-সংক্রান্ত প্রতিশ্রুতি রক্ষায় যুক্তরাষ্ট্রের ব্যর্থতার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারা দাবি করেছে, বর্তমান পরিস্থিতিতে হরমুজ প্রণালিতে প্রবেশকারী জাহাজগুলোর নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে।

- Advertisement -
google news follower

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও জ্বালানি পরিবহন করা হয়। ফলে প্রণালিটি বন্ধ থাকলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়তে পারে।

তবে হরমুজ প্রণালি বাস্তবে কতটা সময়ের জন্য বন্ধ থাকবে এবং আন্তর্জাতিক জাহাজ চলাচল কতটা ব্যাহত হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

- Advertisement -
islamibank

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ