চাঁদগাঁওয়ে ফাঁকা গুলি ছুড়ে চাঁদা দাবি, থামছে না সন্ত্রাসের দৌরাত্ম্য

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন বিসিক শিল্প এলাকায় দিনে-দুপুরে ফাঁকা গুলি ছুড়ে চাঁদা দাবির ঘটনা ঘটেছে।

- Advertisement -

শনিবার (২০ জুন) পাঁচ যুবকের একটি সশস্ত্র দল শিল্প এলাকার একটি প্রতিষ্ঠানের সামনে এসে এ ঘটনা ঘটায়।

- Advertisement -
google news follower

পরে তারা মোবাইল ফোনে এক যুবদল নেতাকে প্রাণনাশের হুমকিও দেয় বলে জানা গেছে।

স্থানীয় সূত্র ও সিসিটিভি ফুটেজে দেখা যায়, শনিবার দুপুরে চান্দগাঁও বিসিক শিল্প এলাকার ইয়ুনুস্কো (এসটিএস) গ্রুপের সামনের সড়কে পাঁচজন সশস্ত্র ব্যক্তি আসে।

- Advertisement -
islamibank

তারা চাঁদার দাবিতে সেখানে প্রবেশের আগেই একজনের হাতে থাকা পিস্তল দিয়ে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।

সিসিটিভি ফুটেজে আরও দেখা গেছে, অস্ত্রধারী পাঁচ যুবক প্রতিষ্ঠানের দিকে অগ্রসর হওয়ার সময়ই গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে।

ঘটনার কিছুক্ষণ পর মোবাইল ফোনে ৪ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদে প্রার্থী হিসেবে পরিচিত এক যুবদল নেতাকে হুমকি দেওয়া হয়।

ভুক্তভোগীর ঘনিষ্ঠজনদের দাবি, ফোনে তাকে বলা হয়— “তোকে প্রথমে পায়ে গুলি করব, তোর কোন বাপ তোকে বাঁচায় দেখব।”

এদিকে গত বছরের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে চান্দগাঁও শিল্প এলাকায় একাধিক গুলির ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানান।

এতে ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, “শনিবার পাঁচজন সন্ত্রাসী চাঁদার দাবিতে ঘটনাটি ঘটিয়েছে বলে আমরা তথ্য পেয়েছি।

পুলিশের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।”

ঘটনার পর পুরো শিল্প এলাকায় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে বলে জানান স্থানীয় ব্যবসায়ীরা।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ