গ্যাস সংকটে সার উৎপাদন ব্যাহত, আনোয়ারায় কারখানা ঘুরে দেখলেন বাণিজ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক

বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশে বিদ্যমান সার কারখানাগুলোর মধ্যে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) ছাড়া অন্য কোনো কারখানা সারা বছর সচল রাখা সম্ভব হয় না।

- Advertisement -

মূলত গ্যাস সংকটের কারণে বিভিন্ন সময়ে উৎপাদন কার্যক্রম ব্যাহত হয়।

- Advertisement -
google news follower

সোমবার (২২ জুন) চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো), চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) এবং ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, গ্যাস ব্যবহারের ক্ষেত্রে সরকারের অগ্রাধিকার নির্ধারিত রয়েছে। প্রথম অগ্রাধিকার বিদ্যুৎ উৎপাদন, দ্বিতীয় শিল্প-কলকারখানা এবং তৃতীয় অগ্রাধিকার সার কারখানা।

- Advertisement -
islamibank

এ কারণে গ্যাস সংকট দেখা দিলে সার কারখানাগুলো সবচেয়ে বেশি চাপে পড়ে।

চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) সম্পর্কে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, কারখানাটির বয়স প্রায় ৪০ বছর।

স্থাপিত উৎপাদনক্ষমতার তুলনায় বর্তমানে এর উৎপাদন উল্লেখযোগ্যভাবে কমে গেছে। একই সঙ্গে এটি তুলনামূলক বেশি গ্যাস ব্যবহার করলেও উৎপাদন প্রত্যাশিত মাত্রায় হচ্ছে না।

তিনি জানান, সিইউএফএলকে সার্বক্ষণিক গ্যাস সরবরাহের একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কারখানাটি কীভাবে পূর্ণ সক্ষমতায় উৎপাদন করতে পারে এবং এ জন্য কী ধরনের প্রযুক্তিগত ও কাঠামোগত পরিবর্তন প্রয়োজন, তা মূল্যায়নের লক্ষ্যে একটি বিশেষজ্ঞ দল নিয়ে প্রাথমিক পরিদর্শনে এসেছেন তিনি।

পরিদর্শনকালে মন্ত্রী কাফকো, সিইউএফএল ও ডিএপি সার কারখানার বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন।

সিইউএফএল প্রাঙ্গণে তিনি একটি গাছের চারা রোপণ করেন। পরে প্রতিটি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে পৃথকভাবে মতবিনিময় করেন এবং উৎপাদন, অবকাঠামো ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে খোঁজখবর নেন।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম, কাফকোর চিফ করপোরেট অফিসার (সিসিও) খাজা সাইদুর রহমান, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আব্দুল্লাহ ফারুক, সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিজানুর রহমান, মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. জসিম উদ্দিন, প্রশাসনিক ব্যবস্থাপক কাজী আমিনুল হক, ডিএপি সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মঈনুল হক, পরিচালন ব্যবস্থাপক আলমগীর জলিলসহ বিসিআইসি ও সংশ্লিষ্ট সার কারখানার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পরিদর্শনের মাধ্যমে দেশের সার উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, গ্যাসের সর্বোত্তম ব্যবহার নিশ্চিতকরণ এবং পুরোনো কারখানাগুলোর আধুনিকায়নের বিষয়ে সরকারের আগ্রহের বিষয়টি আরও স্পষ্ট হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ