কাভার্ডভ্যানের চালক-হেলপারসহ গ্রেপ্তার ৬

টানেল টোলপ্লাজায় উধাও ১২ হাজার কেজি কাগজ:৩৬ ঘণ্টার অভিযানে সবই উদ্ধার

অনলাইন ডেস্ক

কর্ণফুলী টানেলের টোলপ্লাজার সামনে থেকে আত্মসাৎ হওয়া ১২ হাজার ২৩৯ কেজি (২১ রোল) সাইজিং লাইনার পেপার এবং একটি কাভার্ডভ্যান মাত্র ৩৬ ঘণ্টার বিশেষ অভিযানে উদ্ধার করেছে কর্ণফুলী থানা পুলিশ।

- Advertisement -

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

- Advertisement -
google news follower

পুলিশ জানিয়েছে, নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মহিউদ্দিন পেপার ইন্ডাস্ট্রিজ থেকে চট্টগ্রামের কর্ণফুলীর ইছানগরস্থ মাসুদ পোর্ট কোম্পানিতে পৌঁছে দেওয়ার জন্য রাজাপুরি ট্রান্সপোর্টের মাধ্যমে ঢাকা মেট্রো-ট-১১-৫৩৬৩ নম্বরের একটি কাভার্ডভ্যানে ১২ হাজার ২৩৯ কেজি (২১ রোল) সাইজিং লাইনার পেপার পাঠানো হয়।

গত ৬ জুলাই রাতে কাভার্ডভ্যানটি চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।

- Advertisement -
islamibank

তবে ৯ জুলাই দুপুরে কর্ণফুলী টানেলের টোলপ্লাজার সামনে পৌঁছানোর পর চালক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা মোবাইল ফোন বন্ধ করে মালামাল আত্মসাৎ করে আত্মগোপনে চলে যায়।

ঘটনার পর ১২ জুলাই কর্ণফুলী থানায় পেনাল কোডের ৪০৭/৪২০/৩৪ ধারায় একটি মামলা দায়ের করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ারউদ্দিন।

মামলার তদন্তে এসআই মো. শফি উল্লাহ, এসআই মো. আশিক হায়দার বাকী, এএসআই আলীমুল জাহিদ মুন্সি এবং এএসআই মো. শাকিল আহাম্মেদের নেতৃত্বে একটি বিশেষ টিম তথ্যপ্রযুক্তি ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে।

তদন্তের একপর্যায়ে তারা প্রথমে বন্দর থানার নিমতলা বিশ্বরোড এলাকা থেকে কাভার্ডভ্যানটি উদ্ধার করেন।

এরপর গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার মতিঝিল থানার দক্ষিণ কমলাপুর এলাকায় অভিযান চালিয়ে গাড়ির হেলপার নয়নকে গ্রেপ্তার করা হয়।

তার দেওয়া তথ্যের ভিত্তিতে কর্ণফুলীর মইজ্জারটেক এলাকা থেকে মহিউদ্দিন ও ইসমাইল ওরফে মুসলমানকে আটক করে পুলিশ।

পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী বায়েজিদ বোস্তামী থানার শেরশাহ বাংলাবাজারের একটি প্যাকেজিং কারখানায় অভিযান চালানো হয়।

সেখান থেকে আত্মসাৎ হওয়া ২১ রোল সাইজিং লাইনার পেপার উদ্ধার করা হয়। একই অভিযানে জানে আলম, কামাল হোসেন ও রফিক উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, উদ্ধার করা হয়েছে আত্মসাৎ হওয়া ১২ হাজার ২৩৯ কেজি (২১ রোল) সাইজিং লাইনার পেপার এবং ঢাকা মেট্রো-ট-১১-৫৩৬৩ নম্বরের কাভার্ডভ্যানটি।

কর্ণফুলী থানার ওসি মো. ইখতিয়ারউদ্দিন বলেন, গ্রেপ্তার ছয় আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

একই সঙ্গে ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, সে বিষয়েও তদন্ত অব্যাহত রয়েছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ