ডেস্কটপ সংস্করণে হঠাৎ স্থবির ফেসবুক, ভোগান্তিতে বাংলাদেশের নেটিজেনরা

অনলাইন ডেস্ক

ফেসবুকে আকস্মিক বিভ্রাটের কারণে বাংলাদেশের একাংশ ব্যবহারকারী রোববার দুপুর থেকে নানা ধরনের সমস্যার মুখোমুখি হয়েছেন।

- Advertisement -

বিশেষ করে ডেস্কটপ ব্যবহারকারীরা লগইন, নিউজফিড দেখা এবং বিভিন্ন ফিচার ব্যবহারে সমস্যার অভিযোগ জানিয়েছেন।

- Advertisement -
google news follower

তবে মোবাইল অ্যাপে একই ধরনের সমস্যা তুলনামূলকভাবে কম দেখা যাচ্ছে।

রোববার বেলা আড়াইটার দিকে ডেস্কটপে ফেসবুক খুলতে গিয়ে ‘অ্যাকাউন্ট টেম্পোরারি আনএভেইলেবেল’ বার্তা পান বলে জানান গণমাধ্যমকর্মী মানস চৌধুরী।

- Advertisement -
islamibank

তিনি জানান, ফেসবুক খুলতে গেলে একটি বার্তায় বলা হচ্ছে, সাইটে সমস্যার কারণে আপাতত অ্যাকাউন্ট ব্যবহার করা যাচ্ছে না।

একই সঙ্গে কিছুক্ষণের মধ্যেই সমস্যার সমাধান হবে বলেও উল্লেখ করা হয়েছে।

এদিকে, অনলাইন সেবার বিভ্রাট পর্যবেক্ষণকারী প্ল্যাটফর্ম ডাউনডিটেক্টরেও ফেসবুক-সংক্রান্ত অভিযোগ দ্রুত বাড়তে দেখা গেছে।

ব্যবহারকারীরা জানিয়েছেন, ফেসবুকের ওয়েব সংস্করণে প্রবেশ, নিউজফিড লোড হওয়া এবং বিভিন্ন ফিচার ব্যবহার করতে গিয়ে তারা সমস্যার সম্মুখীন হচ্ছেন।

অনেক ক্ষেত্রে পেজ লোড হতে বেশি সময় লাগছে, আবার কেউ কেউ লগইনই করতে পারছেন না।

বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ব্যবহারকারীরাও সামাজিক যোগাযোগমাধ্যমে একই ধরনের অভিজ্ঞতার কথা জানিয়েছেন।

অনেকের ভাষ্য, কম্পিউটার বা ল্যাপটপে ফেসবুক ঠিকভাবে ব্যবহার করা না গেলেও মোবাইল অ্যাপে তুলনামূলকভাবে স্বাভাবিকভাবে সেবা পাওয়া যাচ্ছে।

তবে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিভ্রাটের কারণ সম্পর্কে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি।

ফলে সমস্যার উৎস এবং পুরোপুরি স্বাভাবিক হতে কত সময় লাগতে পারে, সে বিষয়ে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে।

উল্লেখ্য, এটি সাম্প্রতিক সময়ে ফেসবুকের প্রথম বড় ধরনের সমস্যা নয়। গত মাসের ১২ তারিখেও ফেসবুক ব্যবহারে ব্যাপক বিঘ্ন দেখা দিয়েছিল।

সেদিন সন্ধ্যা থেকে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের ব্যবহারকারীরা লগইন করতে না পারা, নিউজফিড আপডেট না হওয়া এবং মেসেঞ্জার অটো লগআউট হয়ে যাওয়ার মতো সমস্যায় পড়েন।

পরে রাত সাড়ে আটটার কিছু আগে ধীরে ধীরে ফেসবুকের সেবা স্বাভাবিক হতে শুরু করে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ