জগন্নাথ হলে বিবেকানন্দ স্টাডি সার্কেলের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী ও নবীনবরণ অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

“বিবাদ নয়, সহায়তা, বিনাশ নয়, পরস্পরের ভাবগ্রহণ-মতবিরোধ নয়, সমন্বয় ও শান্তি”-যুগনায়ক স্বামী বিবেকানন্দের এই অমোঘ শাশ্বত বাণীকে ধারণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে উদযাপিত হলো ‘বিবেকানন্দ স্টাডি সার্কেল’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী ও নবীনবরণ অনুষ্ঠান।

- Advertisement -

সোমবার (২৭ জুলাই) বিকেল সাড়ে ৫টায় জগন্নাথ হলের রবীন্দ্র ভবনস্থ ‘কিশোরীলাল রায় চৌধুরী স্মৃতি মিলনায়তন’-এ গভীর ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আধ্যাত্মিক আবহে এই আনন্দঘন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।

- Advertisement -
google news follower

অনুষ্ঠানের প্রতিটি পর্বে স্বামী বিবেকানন্দের বিশ্বজনীন ধর্মচেতনা এবং সনাতন সনাতন দর্শনের মূল নির্যাস- অসাম্প্রদায়িকতা, আত্মশুদ্ধি, পরমতসহিষ্ণুতা ও মানবসেবার গুরুত্ব তুলে ধরা হয়।

ধর্ম কেবল আচার-অনুষ্ঠানে সীমাবদ্ধ নয়, বরং মানুষের ভেতরের ঐশ্বরিক সত্তাকে জাগিয়ে তোলাই ধর্মের আসল রূপ।

- Advertisement -
islamibank

বক্তাগণ তাঁদের আলোচনায় উল্লেখ করেন, আধুনিক সমাজব্যবস্থায় সংঘাত ও মতবিরোধ এড়িয়ে স্বামীজীর ‘সমন্বয় ও শান্তি’র বাণীই হতে পারে প্রকৃত পথপ্রদর্শক।

তরুণ প্রজন্মের মাঝে শাশ্বত ধর্মীয় মূল্যবোধ, আধ্যাত্মিক চেতনা ও নৈতিকতার স্ফূরণ ঘটিয়ে এক উন্নত চরিত্র গঠনের তাগিদ দেওয়া হয় এই আয়োজনে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন ঢাকার অধ্যক্ষ ও সম্পাদক এবং বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ, বাংলাদেশ-এর প্রধান পৃষ্ঠপোষক ও প্রধান উপদেষ্টা শ্রীমৎ স্বামী পূর্ণাত্মানন্দজী মহারাজ।

তিনি তাঁর আশীর্বাণীতে তরুণদের স্বামীজীর ত্যাগ ও সেবার আদর্শে জীবন গড়ার ওপর জোর দেন।

বিবেকানন্দ স্টাডি সার্কেল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের প্রাধ্যক্ষ দেবাশীষ পাল-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা রামকৃষ্ণ মঠ ও মিশনের সন্ন্যাসী শ্রীমৎ স্বামী অম্বেশানন্দজী মহারাজ, জগন্নাথ হলের আবাসিক শিক্ষক সঞ্জয় কুমার দে, সহকারী আবাসিক শিক্ষক ঝোটন চন্দ্র রায়, বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ, বাংলাদেশের সভাপতি ইঞ্জিনিয়ার আশুতোষ রায় এবং সাধারণ সম্পাদক ড. সুকান্ত রায়।

সভাপতির বক্তব্যে প্রাধ্যক্ষ দেবাশীষ পাল উল্লেখ করেন, বিবেকানন্দ স্টাডি সার্কেল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের ভেতর সুপ্ত আধ্যাত্মিক শক্তি ও নৈতিক সচেতনতা বিকাশে আলোর দিশারী হিসেবে কাজ করছে।

অনুষ্ঠানে সমবেত প্রার্থনা এবং নবীন শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে এক স্নিগ্ধ ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবেশে আয়োজনের সমাপ্তি ঘটে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ