দক্ষিণ জেলা যুবদল নেতা আব্বাস উদ্দীনকে দেখতে হাসপাতালে মেয়র, দিলেন ১ লাখ টাকার সহায়তা

অনলাইন ডেস্ক

ক্যান্সারে আক্রান্ত চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা আব্বাস উদ্দীনকে দেখতে আজ সোমবার দুপুরে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে যান চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন

- Advertisement -

হাসপাতালে গিয়ে তিনি চিকিৎসাধীন যুবদল নেতার শারীরিক অবস্থার ও চিকিৎসার খোঁজখবর নেন। এ সময় মেয়র তার চিকিৎসার খরচ বাবদ ১ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন।

- Advertisement -
google news follower

ক্যান্সার আক্রান্ত এই নেতার পাশে দাঁড়িয়ে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, আব্বাস উদ্দীন রাজপথের একজন লড়াকু ও ত্যাগী সৈনিক। তিনি কঠিন ব্যাধি ক্যান্সারের সাথে লড়াই করছেন। এ কঠিন সময়ে তাকে একা ছেড়ে দেওয়া যায় না। রাজনীতির ঊর্ধ্বে উঠে একজন সহযোদ্ধা ও চিকিৎসক হিসেবে মানবিক দায়িত্ববোধ থেকেই আজ আমি তার পাশে এসে দাঁড়িয়েছি। তার চিকিৎসায় ব্যক্তিগত পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। আমি নগরবাসীদের কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানাচ্ছি।

হাসপাতালে উপস্থিত মা ও শিশু হাসপাতালের চিকিৎসক ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতি মেয়র যুবদল নেতা আব্বাস উদ্দীনের সুচিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশ প্রদান করেন।

- Advertisement -
islamibank

মেয়রের পরিদর্শনের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মা ও শিশু হাসপাতাল কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট আবদুল মান্নান রানা, কার্যনির্বাহী কমিটির সদস্য তরিকুল ইসলাম তানভীর, মো. আবুল হাশেম, মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডা. অসীম কুমার বড়ুয়া, পরিচালক (প্রশাসন) ডা. মো. নুরুল হক, উপ-পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মোশাররফ হোসাইন।

এছাড়া রাজনৈতিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সালাহউদ্দিন শাহেদ এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক দিদার হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ