একঝাঁক ভিমরুলের হানায় নিভে গেল ইয়াছিনের প্রাণ

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়ায় ভিমরুলের কামড়ে মো. ইয়াছিন আরহাম রামীম নামে ৭ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

- Advertisement -

গত রবিবার (০২ আগস্ট) বিকেলে বাড়ির উঠানে খেলতে গিয়ে একঝাঁক ভিমরুলের আক্রমণের শিকার হয় সে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন দিবাগত গভীর রাতে তার মৃত্যু হয়।

- Advertisement -
google news follower

নিহত মো. ইয়াছিন আরহাম রামীম চন্দনাইশ উপজেলার বহরম পাড়া ইউছুপ তালুকদার বাড়ির প্রবাসী খোরশেদ আলমের ছেলে।

সে বহরমপাড়া আজিজিয়া মাদ্রাসার নূরানির শিক্ষার্থী ছিল।

- Advertisement -
islamibank

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার বিকেলে বাড়ির উঠানে খেলছিল ইয়াছিন। এ সময় হঠাৎ একঝাঁক ভিমরুল তাকে আক্রমণ করে। মুহূর্তেই ভিমরুলের কামড়ে গুরুতর আহত হয় শিশুটি।

পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় ইয়াছিনের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে স্থানান্তর করা হয়।

তবে চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টার পরও শেষ রক্ষা হয়নি। ওই দিন দিবাগত গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ৭ বছরের ইয়াছিন।

নিহতের প্রতিবেশী চাচা মো. কুতুব উদ্দিন হাসান বলেন, ভিমরুলের আক্রমণের পর দ্রুত রামীমকে হাসপাতালে নেওয়া হয়েছিল।

পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে অন্য হাসপাতালে স্থানান্তর করা হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।

ইয়াছিনের বাবা খোরশেদ আলম বর্তমানে প্রবাসে রয়েছেন। ছেলের মৃত্যুর খবর পেয়ে তিনি দেশে ফিরছেন। তিনি দেশে পৌঁছানোর পর ইয়াছিনের জানাজা ও দাফনের সময় নির্ধারণ করা হবে।

ছোট্ট ইয়াছিনের আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

মর্মান্তিক এই ঘটনায় স্থানীয়দের মধ্যেও শোকের আবহ তৈরি হয়েছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ