পুলিশ দেখেই পালাল চালক, কাভার্ডভ্যানের আসনের পেছনে ১০ হাজার ইয়াবা

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের বাঁশখালীতে পুলিশের চেকপোস্ট দেখে কাভার্ডভ্যান রেখে দৌড়ে পালিয়েছে চালক।

- Advertisement -

পরে ফেলে যাওয়া কাভার্ডভ্যানটিতে তল্লাশি চালিয়ে চালকের আসনের পেছন থেকে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে পুলিশ।

- Advertisement -
google news follower

এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত কাভার্ডভ্যানটিও জব্দ করা হয়।

রোববার সকাল সাড়ে ৭টার দিকে বাঁশখালী পৌরসভার দক্ষিণ জলদী এলাকার মহাজান ঘাটায় সজল স্যানিটারী হোম সার্ভিসের সামনে চট্টগ্রাম-পেকুয়া বাঁশখালী আঞ্চলিক সড়কে বসানো পুলিশের চেকপোস্টে এ ঘটনা ঘটে।

- Advertisement -
islamibank

পুলিশ জানায়, চেকপোস্টে আসা ঢাকা মেট্রো-অ-১৪-০৫৫২ নম্বরের একটি কাভার্ডভ্যান থামানো হলে পুলিশের উপস্থিতি টের পান চালক। এ সময় তিনি হঠাৎ কাভার্ডভ্যানটি রেখে পালিয়ে যান।

চালকের এমন আকস্মিক পালিয়ে যাওয়ায় সন্দেহ তৈরি হলে পুলিশ স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে কাভার্ডভ্যানটিতে তল্লাশি চালায়।

পরে চালকের আসনের পেছনে লুকিয়ে রাখা অবস্থায় ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, ইয়াবা পরিবহনে ব্যবহৃত কাভার্ডভ্যানটিও জব্দ করা হয়েছে।

বাঁশখালী থানার ওসি মো. রবিউল হক বলেন, পুলিশের চেকপোস্ট দেখে চালক কাভার্ডভ্যানটি রেখে পালিয়ে যায়।

পরে গাড়িতে তল্লাশি চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। মাদক পরিবহনের সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।’

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বাঁশখালী থানায় মামলা রুজু করা হয়েছে।

পলাতক চালককে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানা যায়।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ