রেলওয়ের তিন শীর্ষ পদে বড় রদবদল

অনলাইন ডেস্ক

বাংলাদেশ রেলওয়ের তিন শীর্ষ কর্মকর্তার দায়িত্বে বড় ধরনের রদবদল করা হয়েছে। চট্টগ্রাম পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (চলতি দায়িত্ব) মো. সুবক্তগীণকে ঢাকায় অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) (চলতি দায়িত্ব) পদে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হচ্ছেন অতিরিক্ত মহাপরিচালক (উন্নয়ন) (চলতি দায়িত্ব) মামুনুল ইসলাম, পিইঞ্জ।

- Advertisement -

একই আদেশে অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) (চলতি দায়িত্ব) আল ফাত্তাহ মো. মাসউদুর রহমানকে অতিরিক্ত মহাপরিচালক (উন্নয়ন) (চলতি দায়িত্ব) পদে পদায়ন করা হয়েছে।

- Advertisement -
google news follower

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রেলপথ মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। উপসচিব কামরুল হাসান স্বাক্ষরিত প্রজ্ঞাপনের স্মারক নম্বর ০০.০০০০.০০০.০৪০.১৯.০০১৯.২২.৬৫৩। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, আল ফাত্তাহ মো. মাসউদুর রহমান অতিরিক্ত মহাপরিচালক (উন্নয়ন) (চলতি দায়িত্ব) হিসেবে দায়িত্ব পালন করবেন। পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে যমুনা সেতু রেল সংযোগ প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করবেন তিনি।

- Advertisement -
islamibank

অন্যদিকে চট্টগ্রাম পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (চলতি দায়িত্ব) মো. সুবক্তগীণকে ঢাকার রেলভবনে অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) (চলতি দায়িত্ব) পদে পদায়ন করা হয়েছে। তার স্থলে চট্টগ্রাম পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (চলতি দায়িত্ব) হিসেবে দায়িত্ব নেবেন মামুনুল ইসলাম, পিইঞ্জ।

মামুনুল ইসলাম এতদিন বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (উন্নয়ন) (চলতি দায়িত্ব) পদে দায়িত্ব পালন করছিলেন। নতুন দায়িত্বে তাকে চট্টগ্রামে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব সামলাতে হবে।

রেলওয়ের গুরুত্বপূর্ণ তিন পদে একসঙ্গে এই রদবদলের ফলে ঢাকার রেলভবন ও চট্টগ্রাম পূর্বাঞ্চলের শীর্ষ প্রশাসনিক দায়িত্বে পরিবর্তন এসেছে।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ